ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, অতঃপর…

নিজস্ব প্রতিবেদন
মে ৪, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১৩ জন সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতর বৈঠকরত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।