শিরোনাম
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বাংলাদেশ সময় ভোর ৪টায় মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

নিউজ ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬

বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ৬-২ গোলে ম্যাচটি জিতে দেশ ছাড়ে তারা। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা। তাদের প্রতিপক্ষ মিশর। দুই দলের জন্যই বিশ্বকাপের আগে এটি শেষ ম্যাচ।

পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনে আজ মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ডিফেন্সে ব্রেমারের জায়গায় খেলবেন মার্কিনিয়োস, আর আলেক্স সান্দ্রোর পরিবর্তে বাঁ প্রান্তে দেখা যাবে ডগলাস সান্তোসকে। মাঝমাঠে ম্যাথেউস কুনিয়ার জায়গা নিয়েছেন লুকাস পাকেতা। আক্রমণভাগে লুইজ হেনরিকের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড ইগোর থিয়াগো।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা থাকলেও শারীরিক ধকল এড়াতে গ্যাব্রিয়েল মাগালেসকে বিশ্রাম দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচে কতজন খেলোয়াড়কে মাঠে নামানো হবে—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল কতজন খেলবে, সেটা এখনই বলতে পারছি না। একটু অপেক্ষা করুন। এটা সংখ্যার বিষয় নয়। আমার কাছে স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই শুরুর একাদশে খেলার যোগ্য। প্রথম ম্যাচের জন্য সেরা দল বেছে নেওয়ার দায়িত্ব আমার। তবে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে একাদশ বদলে যেতে পারে। আমার মাথায় একটি পরিকল্পনা আছে, কিন্তু প্রথম ম্যাচটা কারা শেষ করবে, তা আমি নিজেও জানি না।’

মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশ-

এলিসন বেকার, ওয়েসলি, মার্কিনিয়োস, লিও পেরেরা, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগোর থিয়াগো।


এই ক্যাটাগরির আরো সংবাদ