বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শাকপুরায় হাজী পেয়ার মোহাম্মদের বাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
রবিবার, ৭ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বোয়ালখালীর ৪ নম্বর শাকপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শাকপুরা প্রবর্তক পাইলট কন্যা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সভাপতি হাজী পেয়ার মোহাম্মদের বাসায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ শওকত আলমসহ জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীটি মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।


এই ক্যাটাগরির আরো সংবাদ