শিরোনাম
নানিয়ারচরে আনারস চারা কেটে কৃষকের ৬০হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ নানিয়ারচরে ইউএনও’র অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বোয়ালখালীতে প্রবাসী ওমর ফারুক হত্যার আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রবাসী ওমর ফারুক (২৫) হত্যা মামলার আসামী লিয়াকত আলী (৩৫)নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

রবিবার(৭ জুন)রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই)শেখাব উদ্দিন সেলিমও(এসআই)নিংওয়াই মারমার সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত লিয়াকত আলী দক্ষিণ রাঙ্গুনিয়া জঙ্গল সরফভাটা মাতব্বর বাড়ীর শামসুল আলমের পুত্র।

উল্লেখ্য,শনিবার (৬ জুন)সকাল ১১টার বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে অজ্ঞাতনামা হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে বোয়ারখালী থানা পুলিশ। পরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ও নিহতের পরিবার।

নিহত ওমর ফারুক দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো. ওসমানের পুত্র।

নিহতের ভাই মো. রাকিব বলেন, গত ২ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ওমর ফারুক নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান,লিয়াকত আলী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ ব্যাপারে নিহত ওমর ফারুকের পিতা মো. ওসমান বাদী হয়ে বোয়ালখালী থানায় ৩০২/২০১/৩৪/ ধারায় পেনাল কোড, মামলা নং-০৪ রুজু করেছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে


এই ক্যাটাগরির আরো সংবাদ