শিরোনাম
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

রাতের আলোয় গড়বে নতুন স্বপ্ন, শেরশাহ কলোনীতে ফুটসাল মহারণের উদ্বোধন শুক্রবার

আয়াজ সানি (চট্টগ্রাম প্রতিনিধি)
বুধবার, ১০ জুন, ২০২৬

তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত রাখতে শেরশাহ কলোনীর উদ্যোগে আগামী ১২ জুন ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে “শেরশাহ কলোনী ৯৯ রেগুলার ফুটসাল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানটি রাত ৮:০০ ঘটিকায় শেরশাহ কলোনী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তাদের মতে, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দলগত চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে খেলা পরিচালনা করা হবে। পাশাপাশি দর্শকদের জন্যও থাকবে প্রাণবন্ত ও উপভোগ্য পরিবেশ।

শেরশাহ কলোনী ৯৯ রেগুলার ফুটসাল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজক কমিটি সকল ক্রীড়াপ্রেমী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

স্থান: শেরশাহ কলোনী ঈদগাহ মাঠ
তারিখ: ১২ জুন ২০২৬ (শুক্রবার)
সময়: রাত ৮:০০ ঘটিকা
স্লোগান: “খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল—সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।”


এই ক্যাটাগরির আরো সংবাদ