শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ নানিয়ারচরে ইউএনও’র অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শ্রমিক দল নেতা এস এম আজিমের সাথে ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বুধবার, ১০ জুন, ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিমের সঙ্গে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং মানবিক সংগঠক লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, পাঁচলাইশ থানা যুবদল নেতা শহীদুল ইসলাম রনি, হাটহাজারী উপজেলা যুবদল নেতা মোঃ আলমগীর, মোঃ বাদশা এবং চকবাজার থানা যুবদল নেতা মোঃ আব্দুর শুক্কুর জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পাশে শ্রমিক দলের ৮৭টি অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সভাটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ