শিরোনাম
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে

নিউজ ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও নেইমার

ভোর চারটায় মরক্কো ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে নেইমারের মাঠে ফেরা নিয়েই যত আলোচনা।

গতকাল রাতে ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়রের কথাতেও বোঝা গেল নেইমারকে কতটা দরকার ব্রাজিলের, ‘নেইমারের ব্যাপারে বলতে গেলে, আমি আশা করি তিনি দ্রুতই ফিরে আসবেন। তিনি আমার আইডল। আমি যা কিছু কৌশল শিখেছি, সব তাকে দেখেই। মাঠে যা কিছু করেছি, তা–ও তাকে অনুকরণ করার একটা চেষ্টামাত্র। তাঁর ফিরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সব সময় আমাকে পরামর্শ দিতেন।’

নেইমার সর্বশেষ গত ১৭ মে চোটে পড়েন। সেদিন সান্তোস এফসির হয়ে কুরিতিবার বিপক্ষে হারা ম্যাচে তাঁর ‘কাফ মাসলে’ (পায়ের পেছনের পেশি) সমস্যা দেখা দেয়। জাতীয় দলে ডাক পাওয়ার আগে সেটিই ছিল এই ব্রাজিলিয়ান তারকার শেষ ম্যাচ। সেদিন সান্তোস জানায়, চোটটি গুরুতর নয়; এটি কেবল পেশিতে ফোলাভাব (এডিমা)। তবে এরপরও তাঁকে বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর ২৭ মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন নেইমার। সেখানে পরীক্ষার পর তাঁর পায়ের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ে। চিকিৎসা চালিয়ে যাওয়ার মধ্যেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেন তিনি।

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমার ব্রাজিলের বিশ্বকাপ–প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি এবং এখন মরক্কোর বিপক্ষেও তাঁর না খেলা একরকম নিশ্চিত।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কথাতেও সেটা স্পষ্ট, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’

ব্রাজিল ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এ আর নতুন কী। তবে ভিনিসিয়ুস সমর্থকদের আশ্বস্তই করেছেন। মরক্কো ম্যাচের আগে তিনি জানিয়েছেন সব দুশ্চিন্তা ম্যাচের দিনই কেটে যাবে, ‘আপনারা যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তায়, আশা করি আগামীকালই তা কেটে যাবে। আমরা ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে এবং আরও একটি বিশ্বকাপে খেলার জন্য অধীর হয়ে আছি। এসব নিয়ে আমাদেরও আনন্দ হয়। আশা করি, আগামীকাল এখানেই (নিউইয়র্কে) সেটি দেখতে পাবেন।’

রিয়াল মাদ্রিদের হয়ে অনেক কিছুই জিতেছেন ভিনি। যদিও ব্রাজিলের সঙ্গে কাটানো সময়টাই তাঁর কাছে সেরা, ‘জাতীয় দলের কাটানো দিনগুলো আমার জীবনের সেরা সময়। এখানে আমার চারপাশে চমৎকার সব মানুষ আছেন, আর ছোটবেলা থেকেই আমি পাকেতা ও ব্রুনো গিমারাইসের মতো ফুটবলারদের সঙ্গে খেলেছি। খেলোয়াড়েরা সব সময়ই আমার বন্ধু ছিল। নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’


এই ক্যাটাগরির আরো সংবাদ