বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

সোহাগ আরেফিন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী-এই পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কেন্দ্রেও এ সেবা চালু করা হবে।

হাইকমিশনার আরও বলেন, মেডিকেল ভিসা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং এর পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারত সাময়িকভাবে সব ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেয়। পরে কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে স্থগিত করা হয়।

নতুন এ ঘোষণার ফলে চিকিৎসা, পর্যটন ও পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ