বোয়ালখালীতে পাহাড়ি ঢলে সৃষ্ট প্রবল স্রোতে ভাণ্ডালজুড়ি খালে তলিয়ে দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকায় লিচু বাগানে কাজে যাওয়ার পথে ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা নামক স্থানে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ যুবক দিদার আলম হৃদয়ের সন্ধানে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
।