রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৮০ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাস আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের সুবাতাস বইছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনেই প্রবাসীরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার ৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।রবিবার (১৯ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ২০.২ শতাংশ বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।


এই ক্যাটাগরির আরো সংবাদ