বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত সম্প্রতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই খুশি।’

তিনি বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে সক্ষম হবে।

ট্রাম্প এই চুক্তিকে ‘একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।

গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলাও এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটি সদস্য দেশ আক্রান্ত হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর উদ্দেশ্য হলো ‘সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা’।

চুক্তিতে তিন দেশ নিজেদের সম্মিলিত নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও এর বাইরেও শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের উদ্যোগেও অংশ নেওয়ার বিষয়ে তিন দেশ একমত হয়েছে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button


এই ক্যাটাগরির আরো সংবাদ