চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত ৪ ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তরকৃতরা হলেন, মোহাম্মদ হোসাইন, মো. হাসিবুল ইসলাম, লিয়াকত শিকদার ও মো. আজাহার শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন ও এসআই মোহাম্মদ মহিন উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে মারধর করলে তিন পুলিশ সদস্য আহত হন