বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুর্য চৌধুরী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ ৮ জুন, সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহত তুর্য চৌধুরী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা এলাকার রায় মোহন চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি মৃণাল চৌধুরী ও শিপরা চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তুর্য চৌধুরী। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুর্য চৌধুরীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে


এই ক্যাটাগরির আরো সংবাদ