বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় খতমে সেফা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হযরত শাহ সুফি পেতন আউলিয়া (রহ.) জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেয়রের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুর তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন হযরত পেতন আউলিয়া (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা ইমরানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বোয়ালখালী পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নুরুল করিম নুরু, এ. এম. কামাল উদ্দিন, রফিক উদ্দিন, জুলফিকার, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. খালেদ, এম. এন. করিম, জালাল উদ্দিন, নুরুল আবচার, খাইরুল বশর, মিজানুল হক, হেলাল উদ্দিন, সৈয়দ কামাল, সোহেল মিয়াজ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ নিজাম, গিয়াস উদ্দিন মিন্টু, জুয়েল, জামশেদ, জিসান, আলমগীর, আব্দুল হাদী মুন্নাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা হাজী আবুল কালাম আবুর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।