ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ইপিজেড বিমানবন্দর সড়কে বাস উল্টে রেলকর্মীসহ তিনজনের মৃত্যু

NewsDay 24
মার্চ ৭, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের বিমান বন্দর সড়কে বাস উল্টে  তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড থানার বিমান্দর সড়কের পদ্মা-মেঘনা-যমুনা তেলের ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আসাদুজ্জামান (৩০), মিটন কান্দি দে (২৫) ও মো. আজিজুল হক (২৮)। এদের মধ্যে প্রথম দুজন বাসের চালক ও হেলপার। অপরজন রেলওয়ের পয়েন্টসম্যান।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, তেল ডিপুর সামনে রেলওয়ের পয়েন্টসম্যান আজিজুল হককে ধাক্কা দেয় একটি বাস। এসময় বাসটিও উল্টে যায়। ঘটনাস্থলেই রেলওয়ে কর্মী মারা যান আর চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক বাসের দুজনকে মৃত ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।