ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রীজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

রবিবার বিকালে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া হয়। মেয়র বলেন, নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। মশক নিধন কার্যক্রমকে কার্যকর করতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, দলীয় পক্ষে উপস্থিত ছিল এমদাদুল হক বাদশা, খোরশেদ আলম, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, ইব্রাহিম বাচ্চু, মোঃ কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ ইদ্রিস সবুজ, শেখ কামাল আলম, সাব্বির ইসলাম ফারুক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাবেদুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।