ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে ১২০ টাকায় ইফতার, ১৯০ টাকায় সেহরির ব্যবস্থা

NewsDay 24
মার্চ ২৯, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেনে ইফতার এবং সেহরি প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ২১ মার্চ (মঙ্গলবার) চট্টগ্রাম রেলওয়ে এ‍্যাসিস্ট‍্যান্ট চীফ কমার্শিয়াল ম‍্যানেজার (আর) পূর্ব, মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও মূল্যতালিকা তৈরি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল (চট্রগ্রাম)। এর মধ্যে ১২০ টাকার ইফতারে প্যাকেটসহ দুই পিস পেঁয়াজু, দুই পিস বেগুনি,আলুর চপ এক পিস,জিলাপি এক পিস, দুটি উন্নত মানের খেজুর, ১০০ গ্রাম ছোলা, ৫০ গ্রাম মুড়ি, দুই পিস শসা।
এছাড়া সেহরি প্যাকেজে প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম রুই মাছ, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল ১৮০ টাকায় পাওয়া যাবে। ১৯০ টাকায় প্যাকেটসহ ২০০ গ্রাম ভাত, ১২৫ গ্রাম মুরগির মাংস, ১২৫ গ্রাম সবজি, এক কাপ ডাল পাওয়া যাবে।
রেলওয়ে বিজ্ঞপ্তিতে বলেছে, এই ইফতার এবং সেহরির গুণগত মান ভালো হবে। খাবার বুঝে নিয়ে ক‍্যাশ মেমোর মাধ্যমে ভ‍্যাটসহ মূল্য পরিশোধ করা যাবে। মূল্য তালিকা যাত্রীদের প্রদর্শনের জন্য প্রতিটি কোচের দুই প্রান্তে ও খাবার গাড়িতে ঝুলিয়ে রাখতে হবে। পাবলিক এড্রেস সিস্টেমে যাত্রীদের অবগতির জন‍্য খাবারের মান ও মূল্য তালিকা সম্পর্কে সম্মানিত যাত্রীদের উদ্দেশ্যে চলন্ত ট্রেনে ঘোষণা দিতে হবে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেসের খাবার গাড়ির দায়িত্বে থাকা মেসার্স সিরাজ মিয়া রেলওয়ে ক্যার্ট‍ারাসের ম‍্যানেজার আজিজুল হক জানান, আমাদের খাদ‍্যের গুনগত মান খুবই ভালো। নির্ধারিত মূল‍্যের বাহিরে কোন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না। এখন পযর্ন্ত আমাদের পরিবেশিত খাবার সম্পর্কে ভ্রমণরত ট্রেনের সম্মানিত কোন যাত্রী অভিযোগ করেননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।