শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

পার্বত্য উন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা, জেলা পরিষদ পুনর্গঠনের ইঙ্গিত পার্বত্য মন্ত্রীর

প্রতিনিধি, খাগড়াছড়ি :: / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
পার্বত্য উন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা, জেলা পরিষদ পুনর্গঠনের ইঙ্গিত পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নতুন করে প্রশাসনিক ও উন্নয়ন কাঠামো সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে।

সোমবার (১১ মে) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটি ছিল খাগড়াছড়িতে মন্ত্রীর প্রথম সরকারি সফর।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। সরকারের উন্নয়ন পরিকল্পনার সুফল পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কাঠামো শক্তিশালী করতে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের পাশাপাশি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং পর্যটন কেন্দ্র সাজেকের সড়ক যোগাযোগ উন্নত করতে অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং জনসেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে মতামত দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে মন্ত্রী জেলার কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ