রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

রাঙামাটির দুর্গম বিদ্যালয়ে সদর জোনের উদ্যোগে সোলার ব্যাটারি প্রদান

নাজিম আলী (রাঙ্গামাটি প্রতিনিধি)
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম এলাকার দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে সোলার ব্যাটারি প্রদান করেছে রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: একরামুল রাহাত, পিএসসি।

গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রাঙামাটি সদর জোনের শুভলং আর্মি ক্যাম্পের আওতাধীন বরকল উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জোন কমান্ডারের পক্ষ থেকে একটি সোলার ব্যাটারি প্রদান করেন শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন।

বিদ্যালয়টি রাঙামাটি পার্বত্য জেলার একটি দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে বিদ্যুৎ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে গরমের সময় এবং পর্যাপ্ত আলোর অভাবে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা করা শিক্ষকদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল।

বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করতে মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে এ সোলার ব্যাটারি প্রদান করা হয়। এর মাধ্যমে বিদ্যালয়ে আলো ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।

এ সময় শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সব সম্প্রদায়ের মানুষের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, রাঙামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সোলার ব্যাটারি প্রদানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা জোন কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ