রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কালাই উপজেলা প্রশাসন।কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি কালাই আবদুল্লাহ মাহবুব ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মৌদুদ আলম সরকার।অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান উপজেলা মাধ্যমিক অফিসার (ভারপ্রাপ্ত) মুনছুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোর্শেদা আক্তার বানু কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন মাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ থুপসাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিয়ার রহমান।

অনুষ্ঠানে নজরুলের সাহিত্যকর্ম, জীবনাদর্শ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন রাখা হয়।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম। অনুষ্ঠান শেষে সেরা অংশ গ্রহণ কারীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ