সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুইজন আটক

রিপোটারের নাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার করেরহাটে একটি বাসে তল্লাশি চালিয়ে বিদেশি  পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ২১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস করেরহাট পৌঁছালে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। বাস থেকে যাত্রী ছদ্মবেশী দুই ব্যক্তিকে বিদেশি  পিস্তল (৭.৬২ মি.মি.) দুটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলিসহ  আটক করে জোরারগঞ্জ থানার অভিযানকারী  দল।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল  ১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় তল্লাশী চৌকি বসায়। শাস্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চৌকি অতিক্রম করার সময় ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)-এর হেফাজত থাকা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ঢাকার উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বাসটির দুই যাত্রীর কাছে থাকা  ১টি ৭.৬২ মি.মি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ‘


এই ক্যাটাগরির আরো সংবাদ