চির–অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির’ শিরোনামে আবৃত্তিযোগের আবৃত্তি সন্ধ্যার দ্বিতীয় পর্ব গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের ছয় তরুণ শিল্পী শোনালেন দেশ–বিদেশের কবিদের কবিতা।
বয়ান শিল্পাঙ্গনের সদস্য রচয়িতা দেবী ঐশীর সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন মুক্তাক্ষর সিলেটের হিমেল মাহমুদ, নির্মাণ আবৃত্তি অঙ্গনের অর্ণব বড়ুয়া ও পুষ্পা সর্ববিদ্যা, কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের তাজুল ইসলাম এবং শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সায়েম উদ্দীন ও সাবিহা আক্তার।
আবৃত্তি পর্ব শেষে ‘কথামালা’য় শিল্পীদের পরিবেশনার বিশ্লেষণ করেন আমন্ত্রিত অতিথি অভিনেত্রী ও নাট্যজন শুভ্রা বিশ্বাস, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান মাহফুজ ও প্রবীর পাল
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

