গত বৃহস্পতিবার ১৮ জুন সন্ধ্যা ৬ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বিসিআরসি পরিবেশ পদক- ২০২৬ প্রদান অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম’কে পর্যটন অঞ্চলে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য বিসিআরসি পরিবেশ পদক- ২০২৬ প্রদান করা হয়। মোঃ নাইমুল হক পিপিএম ছাড়াও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য আরো অনেককে এ পদক প্রদান করা।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশ বরেণ্য শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ সহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি মোঃ আলী আশরাফ আখন্দ।
উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) প্রতিবছর সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সমাজের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের বিভিন্ন পদক প্রদান করে আসছে।