ঢাকামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দামপাড়ায় পুলিশের সাথে দুই যুবকের মারামারি, আহত ৩

নিউজ ডেস্ক
মে ৫, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

নগরীর খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, পুলিশের এসআই মাসুদ ও নুরুল আলম। আরেকজনের নাম জানা যায়নি। নুরুল আলম যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়। খবর পেয়ে খুলশী থানার সেকেন্ড অফিসারসহ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় আহত পুলিশ সদস্যকে সদস্যকে পুলিশ হাসপাতালে ভর্তি করান।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে দামপাড়া পুলিশ লাইনের গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চা–নাস্তা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দুই যুবকের মারামারি হয়। এতে পুলিশের এসআই মাসুদসহ তিনজন আহত হন। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহত নুরুল আলমসহ আরেকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলশী থানার এসআই মামুন জানান, দামপাড়া এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। আমাদের সেকেন্ড অফিসার স্যার সহ আমাদের টিম ওইখানে আছে। এই ঘটনায় পুলিশের এসআই মাসুদ আহত হয়েছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।