শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র

বার্তা টুডে ডেস্ক / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বায়েজিদ বোস্তামী থানা পুলিশের পৃথক দুই অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চক্রেশো আবাসিক এলাকার ৪ নম্বর রোডে জি এম ভবনের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— হাসান ওরফে বি-ক্লাস হাসান (২৮), মঈন উদ্দিন (২৫), ইয়াছিন আরাফাত (২১), নয়ন (২০) ও আরিফুর রহমান বাবু (২০)।

এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও একটি শক মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই রাতে বায়েজিদ বোস্তামী থানার এসআই পুলক চন্দ্র মন্ডলের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয় অক্সিজেন এলাকার রৌফাবাদে। বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে ডাকাতির প্রস্তুতিকালে আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— সম্রাট (৩০), রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), রাজু (৩০), রকিবুল হাসান (২৪) ও আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।

তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি স্টিলের ছুরি, একটি লোহার কাটার ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। এ ঘটনায়ও পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও ডাকাতি, হত্যা, অস্ত্র, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ