শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু

আল আমিন নওগাঁ প্রতিনিধি / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. টিপু বলেন, অতীতেও এ ধরনের বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ সে বিষয়ে অবগত ছিলেন না এবং সঠিকভাবে বিতরণও হয়নি। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ