চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহাগগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদত মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত নয়াপল্টন রাস্তার উপর সমাবেশর নামে আর একটি শাপলা চত্বরের ঘটনার জন্ম দিতে চেয়েছিল। তার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৭৬বস্তা চাল ও আড়াই লাখ বোতল মিনারেল ওয়াটার মজুদ করেছিল।
তারা আওয়ামী লীগকে জুজুর ভয় দেখাতে চেয়েছে, এরা বুঝেনা আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। তৃণমূল থেকে গড়ে উঠা সত্তুর বছরের একটি সংগঠন। আওয়ামী লীগ সবসময় জনতার শক্তির উপর নির্ভরশীল একটি দল। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনা। তিনি বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবেলায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে।
আজ শনিবার সকালে চান্দগাঁও ছাত্রলীগের উদ্যোগে বহাদ্দারহাট মোড়ে বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে প্রধন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী শাহেদের সভাপতিত্বে মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শামসুল আলম, মো. ইলিয়াছ উদ্দীন, দেবাশীষ আচার্য, আবু সাঈদ সুমন, নোমান চৌধুরী, সুলতান মাহামুদ ফয়সল, মো. মাহাফুজ, তৌহিদুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
মেয়র আরো বলেন, কোন অপশক্তি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে না পারে সেলক্ষ্যে সকলে ঐক্যবদ্ধা থাকতে হবে। যেখানে নৈরাজ্য সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। এবং এই লক্ষকে সামনে রেখে এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে।

