মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

গুইমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আরিফুল ইসলাম (খাগড়ছড়ি জেলা প্রতিনিধি)
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক ৪ নম্বর এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিযুক্ত খিল্যু মারমাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খিল্যু মারমা নামের এক যুবককে থানার হেফাজতে নেওয়া হয়েছে।”

পুলিশ জানায়, আটক খিল্যু মারমা গুইমারা উপজেলার ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে খিল্যু মারমা ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ