সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বনরুপায় ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ মোবাইল শপের উদ্বোধন

মো নাজিম আলী ,রাঙ্গামাটি
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটের নিচতলায় যাত্রা শুরু করেছে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’।
রোববার ১ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটে বনরুপা বিএম-২ মার্কেটের নিচতলায় কাপড় মার্কেটের গলিতে ১২৩ নম্বর দোকানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। যৌথ স্বত্বাধিকারীদের পক্ষে রাজেশ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নেকবর, সাধারণ সম্পাদক এম এস লিটন জাহান, হাফেজ মাওলানা রহমত উল্লাহসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও কর্মচারীরা।
প্রতিষ্ঠানটিতে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন কিস্তিতে কেনার সুবিধা রয়েছে। পাশাপাশি পুরোনো মোবাইল ফোন পরিবর্তনের মাধ্যমে নতুন মোবাইল নেওয়ার সুযোগও থাকছে।
নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেতারা সহজে পছন্দের মোবাইল ফোন কেনার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ