মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ত্রিপুরা পাড়ার শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাল আশা, বিতরণ ২০০ কম্বল

তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি)
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শীতের আগমনে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে চট্টগ্রামের হাটহাজারীতে ২০০টি কম্বল বিতরণ করেছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পাড়ায় অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসনের সমন্বয়ে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে আশা। এরই ধারাবাহিকতায় আশা চট্টগ্রাম জেলার উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদ ও সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাছির উদ্দীন। তাঁদের উপস্থিতিতে স্থানীয় দুস্থ ও শীতার্ত পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আশার এডুকেশন মনিটর আরিফুল ইসলাম, চট্টগ্রাম জেলার শিক্ষা কর্মকর্তা আসাদ হোসাইন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রতন কুমার মজুমদার, শিক্ষা সুপারভাইজার শাহাদাত হোসাইনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

শীতের শুরুতে এমন মানবিক সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আশার এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ