২৫ মে ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাঙ্গামাটি একটি সফল অভিযান পরিচালনা করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ ২৬ মে ২০২৬ উক্ত অভিযান পরিচালনায় পেশাদারিত্ব, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে উৎসাহ ও অনুপ্রেরণা স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম উপস্থিত ছিলেন।
এই সময় পুলিশ সুপার নির্দেশনা দিয়ে জানান রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।