রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

পশ্চাদপদ এলাকার উন্নয়ন কে অগ্রাধিকার দিতে হবে- দীপেন দেওয়ান এমপি

মাহাদি বিন সুলতান (রাঙ্গামাটি প্রতিনিধি)
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, শহর এলাকার পাশাপাশি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কেউ যেন উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলার সকল কর্মকর্তাকে এক যোগে কাজ করতে হবে। তিনি এলাকার মানুষের প্রত‌্যাশা পুরনে উন্নয়ন প্রকল্প গ্রহন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সন্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন‌্যান‌্যর মধ্যে বক্তব‌্য রাখেন রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা, নুয়েন খীসা।

অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় রাঙ্গামাটিতে চলমান ও আগামীতে যেসকল প্রকল্প গ্রহন করা হবে এর বিবরন তুলে ধরেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ সফি, পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শন্মি চাকমা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, জনস্বাস্থ‌্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি পার্বত‌্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ এরশাদুল হক মন্ডল ও পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাহীয় প্রকৌশলী প্রকাশন চাকমা।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং চলমান প্রকল্প সমূহের বিস্তারিত বিবরণ পেশ করেন। এছাড়াও কর্মকর্তারা দূর্গম উপজেলা গুলোতে কর্মকর্তা কর্মচারীদের জন‌্য আবাসন ব‌্যবস্থা, রাঙ্গামাটি শহরে পানির সমস‌্যা ও সমাধান এবং দুর্গম এলাকায় প্রাথমিক বিদ‌্যালয়ে শিক্ষক সংকট সহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণে এমপির সুদৃষ্টি কামনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ