রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

সোহাগ আরেফিন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দেশের ১০ জন জেলা প্রশাসক রয়েছেন। তাদের একজন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জনপ্রশাসনে জেলা প্রশাসক পদটি উপসচিব পদমর্যাদার। পদোন্নতির ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা যুগ্মসচিবের পদমর্যাদা লাভ করবেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রামের সাবেক ডিসি ফরিদা খানমও রয়েছেন। তিনি বর্তমানে ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশের পর চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং সাম্প্রতিক দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকার জন্য আলোচনায় ছিলেন। তার পদোন্নতিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ