রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দেশে ৩১ দিনের ডিজেল, ২৫ দিনের পেট্রল মজুদ আছে

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই, ২০২৬

দেশে ৩১ দিনের ডিজেল মজুদ আছে। এ ছাড়া ২৫ দিনের পেট্রল এবং ৩৬ দিনের অকটেন রয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে। তবে নতুন গ্যাস উত্তোলনসহ ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে সরকার।একটি গুরুত্বপূর্ণ এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সমস্যা দেখা দেওয়ায় গ্যাস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটির সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে।

যুগ্ম সচিব আরো বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তবে এর প্রভাব এবার সেভাবে পড়বে না।

পরিশোধিত (রিফাইন্ড) কোনো তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না। তাই এ ক্ষেত্রে সমস্যা নেই। আর ক্রুড অয়েল এসব দেশ থেকে আনা হলেও বিকল্প পথ দিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের।কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি সংকটের গুজব ছড়ানো হয়।

দেশের অনেক স্টেশনে অতিরিক্ত ভিড়ও দেখা গেছে রাত থেকে।সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ