বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

লোহাগাড়া থানায় ওয়ারেন্ট ভুক্ত আসামি “শামসুল” গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

লোহাগড়া থানায় দায়ের করা  ২৫ সালের আলোচিত মোটরসাইকেল চুরির মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পরে শামসুল আলম গ্রেফতার।
২০২৫ সালে এপ্রিলের ১১ তারিখ  লোহাগাড়া থানাধীন আমিরাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে জনৈক শওকত আনোয়ার তার ব্যবহৃত মোটরসাইকেল suzuki gixxer পার্কিং করে, বাজার করতে যায় কিছুক্ষণ পরে ফিরে এসে আর মোটরসাইকেল খুজে পায় না, এদিক ওদিক খোঁজাখুঁজি করে না পেয়ে হাসপাতালে পশ্চিম পাশে এক ফার্মেসির সিসি ক্যামেরায় ধরা পড়ে শামসুল আলম সহকারে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মিলে মটরসাইকেল টেনে হিচরে নিয়ে যাচ্ছে। শামসুল আলম ২ নং আমিরাবাদ ১ নং ওয়ার্ডের মৃত ফারুক আহমেদ এর পুত্র এমন পরিচয়
পাওয়া যায়। পরবর্তীতে
২৭/৪ ইং তারিখে লোহাগাড়া থানায়
শামসুল আলম সহ সঙ্গবদ্ধ  কয়েকজনের নামে একটি চুরির মামলা দায়ের হয়।
সেই সময় থেকে শামসুল আলম গং পলাতক থেকে বিভিন্ন সময় বাদি  কে মামলা তুলে নেবার জন্য মকি ধমকি দিয়ে থাকেন।
পরবর্তীতে আদালত থেকে গ্রেফতারি পরোনা জারী হলে।
গতকাল ২ আগস্ট লোহাগড়া থানার এস আই আমাজাদ এর নেতৃত্বে একটি টিম শামসুল আলম কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়, এতে করে জনমনে স্বস্তি ফিরে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ