ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরাফাতুল ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
অদ্য ০৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আরাফাতুল ইসলাম কে বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা
হয়।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার শামীমা পারভীন।
অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরাফাতুল ইসলাম এর কর্মজীবনের বিভিন্ন সাফল্য, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়গুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, উত্তরোত্তর পেশাগত সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং তাঁর নতুন কর্মস্থলের জন্য আন্তরিক
শুভকামনা জানানো হয়।