রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদন
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবকের তিন সদস্য এসএসসি ২০২৬ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে ১৪ আগস্ট আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উত্তীর্ণ তিন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ। এ সময় তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন ইউসেপ কিক আমবাগান ইউসেপ টেকনিক্যাল স্কুলের মোঃ শুভ, ওয়ার্লেস কলোনী উচ্চ বিদ্যালয়ের মেহেরিন হায়দার মাহি ও মোঃ লোকমান হোসেন চৌধুরী (সিয়াম)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবকের সভাপতি আলী আহমেদ ভূঁইয়া স্বপন। এছাড়া মোঃ মোশাররফ হোসেন সোহাগ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুদ্দিন, মোঃ ইসমাইল হোসেন, লাকী আক্তার, রুবীসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও মেধার বিকাশে তরুণদের উৎসাহিত করা সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের বিভিন্ন অর্জনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এই সময় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান সংগঠনটির সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জন এবং উচ্চশিক্ষায় সফলতার জন্য শুভকামনা জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ