মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আরিকুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ি পার্বত্য জেলায় জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুস চৌধুরী। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোহেতোজা আলী খান।

সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় পারস্পরিক মতামত ও পরামর্শের মাধ্যমে জেলার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ