বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

রাঙামাটিতে ১১ মাদক কারবারি ও এক মাদকসেবী গ্রেপ্তার

মো নাজিম আলী,রাঙামাটি
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারি ও একজন মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাভলী চাকমা (৩৫), স্বামী ধর্মজয় চাকমা, পিতা মৃত মিন্টু চাকমা, মাতা মৃত মিনু চাকমা, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, কোতয়ালী, রাঙামাটি খোকন (২৮), পিতা মৃত আহম্মদ আলী, মাতা জোস্না খাতুন, স্থায়ী ঠিকানা হলিদা কান্দা, উত্তরপাড়া, ধর্মপাশা, সুনামগঞ্জ বর্তমানে দোয়েল চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, নুরু কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া, কোতয়ালী, রাঙামাটি।সুরুঞ্জন চাকমা (৪৫), পিতা মৃত জোশি পূর্ণ চাকমা, মাতা মৃত ওমতারা চাকমা, স্থায়ী ঠিকানা শান্তিপুর, দীঘিনালা, খাগড়াছড়ি, বর্তমানে শান্তিনগর ফিশারীঘাট, কোতয়ালী, রাঙামাটি, মোশন চাকমা (২৫), পিতা সোনাদং চাকমা, মাতা তঙ্গপ্রতি চাকমা, স্থায়ী ঠিকানা ড্রিনেরচড়া, নানিয়ারচর, রাঙামাটি; বর্তমানে শান্তিনগর ফিশারীঘাট, কোতয়ালী, রাঙামাটি; ধন বিকাশ চাকমা (২১), পিতা বিনয় জ্যোতি চাকমা, মাতা রিনা চাকমা, সাং- ছোট হরিণা, বরকল, রাঙামাটি।শতক চাকমা (২০), পিতা ধন রতন চাকমা, মাতা রূপনা চাকমা,স্থায়ী ঠিকানা জুরাছড়ি, রাঙামাটি বর্তমানে ৬নং ওয়ার্ড, রাঙ্গাপানি,কোতয়ালী, রাঙামাটি মো. জসিম উদ্দিন (৩২), পিতা সালাম, মাতা রেজিয়া বেগম, সাং- শান্তিনগর ফিশারীঘাট, কোতয়ালী, রাঙামাটি রাশেদ মিয়া (৪০), পিতা সুন্দর আলী, মাতা ফাতেমা বেগম, স্থায়ী ঠিকানা ধর্মপাশা, সুনামগঞ্জ বর্তমানে রিজার্ভ বাজার, ২নং পাথরঘাটা, কবির মাছ ব্যবসায়ীর ভাড়া বাসা, কোতয়ালী, রাঙামাটি।টিস্যু চৌধুরী (৩২), পিতা মদন চৌধুরী, মাতা কর্ণ চৌধুরী, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, কোতয়ালী, রাঙামাটি মো. জসীম (৩৫), পিতা মৃত চাঁন মিয়া, মাতা জোস্না বেগম, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, কোতয়ালী, রাঙামাটি এবং মো. বাপ্পি ইসলাম (৩২), পিতা মৃত বাহাদুর, মাতা লায়লা বেগম, সাং- সদর হাসপাতাল রোড, চম্পার বাসার ভাড়াটিয়া, কোতয়ালী, রাঙামাটিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. উজ্জল (৪৫), পিতা আব্দুল হাসিম, মাতা মনোয়ারা বেগম, সাং- রিজার্ভ বাজার, কবির মাছ ব্যবসায়ীর ভাড়া বাসা, কোতয়ালী, রাঙামাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত রাঙামাটি গড়ে তুলতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ