বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

মানিকছড়িতে অস্ত্রসহ যুবক আটক, সহযোগী নারী গ্রেপ্তার

মোঃ আরিফুল ইসলাম
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে এক যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। একই ঘটনায় তার সহযোগী হিসেবে অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে মানিকছড়ি থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মুসলিমপাড়া ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিমপাড়া এলাকার বাসিন্দা রবিউল নামে এক যুবক আগ্নেয়াস্ত্রসহ এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে ধাওয়া করে আগ্নেয়াস্ত্রসহ আটক করেন। পরে খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ রবিউলকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তার সহযোগী হিসেবে জড়িত থাকার অভিযোগে পারভীন আক্তার নামে এক নারীকে আটক করা হয়। পারভীন আক্তার একশতপাড়া এলাকার প্রকাশ লোহা কামালের স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

পরে গ্রেপ্তার দুজনকে মানিকছড়ি থানায় নেওয়া হয়। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ