মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

হারানো ও চুরি হওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার; প্রকৃত মালিকদের হস্তান্তর করে সিএমপি বন্দর জোন

সোহাগ আরেফীন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সিএমপির বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে বন্দর জোনের আওতাধীন বন্দর ও ইপিজেড থানা এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায়, গত এক মাসে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অদ্য ৩১/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  নাজিম উদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন)  মোঃ মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ, বন্দর থানা  আব্দুর রহিম।


এই ক্যাটাগরির আরো সংবাদ