রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

মাহদী বিন সুলতান, রাঙামাটি
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং
কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই হ্রদের উন্মুক্ত জলাশয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন ২৯৯নং আসনের সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান।   পোনা অবমুক্তকরণ শেষে তিনি রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিউটন দাশ,
রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী বাবর, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক নোঃ জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন এবং জিয়া পরিষদের প্রতিনিধি সুভাষ চাকমা।

​এ সময় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, কাপ্তাই হ্রদ রাঙ্গামাটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র। হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি পেলে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা সুসংহত হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা জেলায় বেশি করে গাছ লাগানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ