বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

নবীনগরে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শ্যামল বর্মন শিমুল ,(ব্রাহ্মণবাড়িয়া)
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নবীনগর হরিসভা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা জুড়ে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালা ও এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার (র‍্যালি) আয়োজন করা হয়।সম্প্রীতির বার্তা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সাহা সাবলীল ভাবে সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াল বসাক নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রতন চন্দ্র, মানিক বিশ্বাস, শ্যামল বর্মন শিমুল, মিঠু সূত্রধর পলাশ, হেমেন্দ্র বর্মন, নবীনগর ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস এবং জগন্নাথ বাড়ির সাধারণ সম্পাদক প্রবল বর্মন সহ আরো অনেকে এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে নবীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও বক্তাদের আহ্বান আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের মূল দর্শনই ছিল সমাজ থেকে অন্যায়, অত্যাচার ও অবিচার দূর করে শান্তি ও মানবধর্ম প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে তাঁর সেই মহান আদর্শ ও বাণী বুকে ধারণ করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য তাঁরা সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, নবীনগর সব সময়ই অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দৃষ্টান্ত, যেখানে সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান করে আসছে।বর্ণাঢ্য আনন্দ র‍্যালি আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। এবং নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ভক্তদের উলুধ্বনি, শঙ্খনাদ এবং শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সম্বলিত ব্যানার-ফেস্টুনে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍্যালির নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ