শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

রেলওয়ে কর্মী মিজানুর রহমানের মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশের প্রতিবাদ ও তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

​সম্প্রতি রেলওয়ে কর্মী মো. মিজানুর রহমানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি ফেইসবুক পেইজে প্রকাশিত মন্তব্য/সংবাদ-এ এলসিডাব্লিউ গ্রেট-১ মো. হাবিবুর রহমানের নাম জড়িয়ে যে মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি। এ বিষয়ে হাবিবুর রহমানের বক্তব্য ও স্পষ্টিকরণ নিচে তুলে ধরা হলো:

​সম্পৃক্ততা অস্বীকার ও সক্ষতা:
উত্থাপিত অভিযোগের সঙ্গে আমার দূরতম কোনো সম্পৃক্ততা নেই। আমি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ রেলওয়েতে অত্যন্ত দক্ষতা, সততা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। প্রয়াত লাইন ম্যান গ্রেট-১ মিজানুর রহমান ঢাকা বিভাগের নিয়ন্ত্রণাধীন এসএসএই ইলেকট্রিক আখাউড়া দপ্তরের স্থায়ী কর্মচারী হলেও প্রেষণে পাওয়ার হাউজ জিইআর সপে আমার সঙ্গে কাজ করতেন। মিজান একজন দক্ষ কারিগর ছিলেন এবং তাঁর সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। আমার সঙ্গে যতদিন চাকরি করেছেন, তাঁর সঙ্গে আমার কখনো কোনো কথা কাটাকাটি, ঝগড়া বা বিবাদ হয়নি।

​পরিবারের বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার:
মিজানুর রহমানের মৃত্যুর পর একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমার বিরুদ্ধে মানসিক নির্যাতনের যে অভিযোগ আনছে, তা পুরোপুরি উদ্দেশ্যমূলক। আমি যদি তাঁকে কোনো ধরনের মানসিক নির্যাতন বা অত্যাচার করতাম, তবে মিজান বা তাঁর পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আগেই অভিযোগ করা হতো। অথচ মিজানের মৃত্যুর পর তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেও এহেন কোনো নির্যাতনের সত্যতা পাওয়া যায়নি।

​তদন্ত দাবি ও চ্যালেঞ্জ:
আমার অধীনস্থ কোনো কর্মচারীর প্রতি আমার পক্ষ থেকে কখনো কোনো অন্যায় বা মানসিক নির্যাতনের ঘটনা ঘটে থাকলে, তার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা তথ্য দিয়ে নিউজ প্রকাশ করা হয়েছে। আমার সহকর্মীদের মধ্যে যারা এই ভিত্তিহীন অভিযোগ তুলিয়েছেন, আমি তাদের চ্যালেঞ্জ করছি—এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারলে রেলপ্রশাসন প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করবে, আমি তা মাথা পেতে নেব।

​মিথ্যা ও উদ্দেশ্যমূলক এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি।

​নিবেদক:
মো. হাবিবুর রহমান
এলসিডাব্লিউ গ্রেট-১
বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ