রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে আজও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

অনলাইন ডেস্ক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় আজও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

তিনি বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

তবে তাৎক্ষণিকভাবে কতগুলো ককটেল বিস্ফোরিত হয়েছে, তা জানাতে পারেননি ওসি।

এর আগে, গতকাল শুক্রবার যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ