শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার সম্মিলিত ক্লাবের ফুটবল একাডেমির  (KFA) উদ্যোগে বর্ণাঢ্য অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

২৩ই সেপ্টেম্বর ২০২৬ইং বুধবার বৈকাল ৪ ঘটিকায় সময় কালাই উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার মাঠে এ সভার আয়োজন করা হয়।

​

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার শ্রী গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান।

​অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জয়পুরহাট ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কবির আকবর চৌধুরী তাজ।

​কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসের খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাঁটাহার ফুটবল একাডেমির (KFA) বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

একই সাথে এলাকার শিশু-কিশোর ও তরুণদের মাদক এবং ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলার মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ