শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সিআরএ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী সাংবাদিক সাইফুদ্দিন রমিজ

রিপোটারের নাম
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক সকালের সময় ও নিউজ ২১ বাংলা টিভি চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক সাইফুদ্দিন রমিজ। আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সদস্যদের মধ্যে নির্বাচনী কার্যক্রম নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, অধিকার
ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুদ্দিন রমিজ।সাংবাদিকতা পেশায় পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি মনে করেন, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, বিপদে-আপদে সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার পরিবেশ গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করে সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সিআরএর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সাইফুদ্দিন রমিজের প্রত্যাশা, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে সাংবাদিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে সবাই সম্মিলিতভাবে ভূমিকা রাখবেন। সংগঠনের প্রতিটি সদস্যের মতামত, পরামর্শ ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও মনে করেন, একটি সংগঠনের শক্তি নির্ভর করে সদস্যদের পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে কাজ করা এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

আসন্ন নির্বাচনকে ঘিরে সিআরএর সদস্যদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুদ্দিন রমিজ। তিনি নির্বাচনে সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ