মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বায়েজিদে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ভুক্তভোগীর ব্যবহৃত সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের সাদা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল উদ্দিন জিকু অভিযোগ করেন, গাজী সারোয়ার শ্রাবণ নামে এক ব্যক্তি ফোন করে তাকে সেখানে ডেকে নেন। পরে শ্রাবণসহ আরও দুই থেকে তিনজন একটি সাদা প্রাইভেটকারে করে ঘটনাস্থলে আসেন।

তারা জামালের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় জামালের অভিযোগের ভিত্তিতে গত ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।

ওসি বলেন, মামলার ঘটনায় গ্রেপ্তার দুজনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে


এই ক্যাটাগরির আরো সংবাদ