শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

আটমাস আগে বিয়ে, ওমানে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা :: / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

‎মধ্য প্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রাঙ্গুনিয়ার যুবক মো. মহসিনের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

‎‎নিহত মো. মহসিন রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাহেদ আলী বাড়ির নুরুল আলমের ছোট ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। আট মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

এর আগে গত শুক্রবার (১ মে) ওমানের মাস্কাট আল খয়ের এলাকায় বিকেলে কর্মস্থল থেকে ব্যাটারিচালিত মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় আহত হন মহসিন।

‎‎পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ মে ওমানের মাস্কাট আল খয়ের নামক এলাকায় কর্মস্থল থেকে ব্যাটারিচালিত মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মহসিন। পথিমধ্যে হঠাৎ তার বাইকটি বিকল হয়ে গেলে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে সেটি পরীক্ষা করছিলেন। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ‘প্রাডো’ গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়।

‎নিহতের এক আত্মীয় জানান, গাড়ির ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মাস্কাটের ডারসেইটস্থ সরকারি খৌলা (Khoula) হাসপাতালে ভর্তি করান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

‎ওমানে অবস্থানরত এলাকার বাসিন্দা জানান, ২০১৭-১৮ সালের দিকে প্রথম ওমানে আসেন তিনি। সর্বশেষ মাত্র ৭-৮ মাস আগে দেশে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের মাত্র দুই-তিন মাস পরেই আবার কর্মস্থলে ফিরে আসেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

‎এদিকে মহসিনের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি পারুয়ায় পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্য চোখে পড়ে। পরিবারের একমাত্র ছোট ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা-মা ও স্বজনরা। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ