শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ভাড়াটিয়াদের অধিকার ও কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ভাড়াটিয়াদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আবাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা এবং ভাড়াটিয়াদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটির নিবন্ধন নম্বর ১৫৫১৮। সংগঠনটি ভাড়াটিয়াদের অধিকার সংরক্ষণ, ন্যায্য দাবি আদায়ে সহযোগিতা, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সদস্য সংগ্রহ কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এইচ. এম. ওসমান গণি চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দিন।

এ সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, একজন ভাড়াটিয়াও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। অথচ বিভিন্ন সময়ে ভাড়াটিয়ারা বাসাভাড়া, অগ্রিম জামানত, বাসা পরিবর্তন, হয়রানি ও নানা আবাসনসংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। এসব ক্ষেত্রে ভাড়াটিয়াদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং ভাড়াটিয়াদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

সংগঠনের পক্ষ থেকে সমাজের সচেতন নাগরিক, পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের ভাড়াটিয়াদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভাড়াটিয়াদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ আবাসন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশনের মূল প্রত্যয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ